Home বিনোদন শাকিব আল্লাহকে অনেক ভয় করে: নায়িকা রত্না

শাকিব আল্লাহকে অনেক ভয় করে: নায়িকা রত্না

0
141

জীবনে আরও এক নতুন বছরে পা রাখলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। আজ (২৮ মার্চ) জনপ্রিয় এ চিত্রনায়কের ৪৩ তমন জন্মদিন। তবে বিশেষ এ দিনটিতে দেশে নেই দেশসেরা এ নায়ক। রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার জন্মদিন উদযাপিত হচ্ছে।

শাকিব ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। শোবিজের অনেক তারকাও যোগ দিয়েছেন এই মিছিলে।

শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা রত্না কবির। ফেসবুকে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জানতে চাইলে রত্না বলেন, ‘আমি দুজন শাকিব খানকে চিনি। শাকিবের সঙ্গে ‘পড়ে না চোখের পলক’ সিনেমায় আমি প্রথম কাজ করি। তখন আমি খুব হিট ছিলাম। এই সিনেমায় শাকিবকে আমার খুব খেয়াল করে দেখা হয়নি। এরপর শাকিব যখন সুপার হিট তখন ওর সঙ্গে ‘হট লাইন’ শিরোনামে একটি সিনেমায় কাজ করি।

যে যাই বলুক, আমি বলব—শাকিব প্রচন্ড ইমোশনাল। শাকিবের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রয়েছে, যা অন্য শিল্পীদের ক্ষেত্রে এতটা চোখে পড়ে না। শাকিব আল্লাহকে অনেক ভয় করে। রোজার মাসে শাকিব খানকে আমি মেলাতে পারিনি। তাছাড়া বাচ্চাদের ও অনেক পছন্দ করে। শাকিবের সঙ্গে কেউ রাগ করে কথা বললে ওর চোখে পানি চলে আসে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here