Home ফিচার রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

0
106

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘রমজানে সরকারি কার্যালয় চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।’

আনোয়ারুল ইসলাম জানান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here