Home আলোচিত মিরপুরে এ আর রহমানের কনসার্ট, টিকিট মিলবে ১ হাজার টাকায়

মিরপুরে এ আর রহমানের কনসার্ট, টিকিট মিলবে ১ হাজার টাকায়

0
112

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট মাতাতে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান ঢাকায় এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন দু’শত সঙ্গী।

রবিবার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুরে রিহার্সেল করবেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। আগামীকাল মঙ্গলবার হবে কনসার্ট। সেখানে তিন ঘণ্টারও বেশি সময় পারফর্ম করবেন এ আর রহমান।

কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলসও।

শেরে বাংলা স্টেডিয়ামের এই কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রায় ১৫ হাজার দর্শককে এই আয়োজন দেখার সুযোগ করে দেওয়া হবে। দর্শকদের জন্য টিকেট কেটে কনসার্টে প্রবেশের ব্যবস্থা করছে বিসিবি।

মোট তিন ক্যাটাগরির এই টিকিট পাওয়া যাবে। মাঠের ভেতরে থাকতে চাইলে দর্শকদের নিতে হবে ১০ হাজার টাকা মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। মাঠে গোল্ড ক্যাটাগরির জন্য খরচ করতে হবে ৫ হাজার টাকা। আর সবচেয়ে কম মূল্য ১ হাজার টাকা খরচ করে ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিট নিয়ে গ্যালারি থেকে উপভোগ করা যাবে কনসার্ট।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এই টিকিট পাওয়া যাবে। এখন চলছে কনসার্ট আয়োজনের প্রস্তুতি। বসানো হয়েছে মঞ্চ-গ্রিন রুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

জানা গেছে, এ কনসার্টে প্রথম স্লটে পারফর্ম করবেন বাংলাদেশের শিল্পীরা। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here