Home আলোচিত আহত হয়ে হাসপাতালে পরীমণি

আহত হয়ে হাসপাতালে পরীমণি

0
179

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরী হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যাইলন দেওয়া হচ্ছে।

ছবি ক্যাপশনে নায়িকা জানান, তিনি আহত। রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন? তার কী হয়েছে? সেটার বিস্তারিত এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here