Home ফিচার আ’লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা: শুটার গ্রেপ্তার

আ’লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা: শুটার গ্রেপ্তার

0
115

ঢাকা: আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যার ঘটনায় অস্ত্রধারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দুপুর দেড়টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শাহজাহানপুরে জোড়া খুনে জড়িত ওই শুটারকে শনাক্ত করা হয়। এর পরই তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে নামে। চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিল তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। একই ঘটনায় নিহত হন যানজটে সড়কে আটকে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। গুলিতে টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here