Home দেশের খবর ঢাকা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

0
119

রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা-৩৪০ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here