Home বিনোদন আমার অনুপ্রেরণা অবন্তী: সিয়াম

আমার অনুপ্রেরণা অবন্তী: সিয়াম

0
74

বর্তমান সময়ের উঠতি নায়ক সিয়াম আহমেদ। শিক্ষাজীবন থেকে বিনোদন জগৎ সবখানেই সফল সিয়াম। ছোট পর্দা থেকে বড় পর্দা সমানে দাপিয়ে বেড়াচ্ছেন এ সময়ের জনপ্রিয় এ নায়ক।

একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শক পরিচিতির শীর্ষে অবস্থান করছেন পোড়ামন-২খ্যাত এই অভিনেতা। এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তুলেছেন সিয়াম আহমেদ।

সিয়ামের নয় বছরের স্বল্পদৈর্ঘ্যের ক্যারিয়ার জীবনের সফলতার পেছনে অনুপ্রেরণা হিসেবে নিজের স্ত্রীকেই দেখেন তিনি। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে। এরপর থেকেই তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে।

সম্প্রতি স্ত্রীর মা হওয়ার সংবাদও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন সিয়াম আহমেদ। জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে অনাগত সন্তানের জন্য ধন্যবাদ জানান স্ত্রী অবন্তীকে।

সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে স্টেজে বক্তব্য দেওয়ার সময় নিজের সাফল্যের পেছনে অবদানের গল্প শোনান সিয়াম আহমেদ। তিনি জানান, ২০১১ সাল থেকে অবন্তী তার জন্য যে পরিশ্রম করেছে, তা যদি অবন্তী নিজের জন্য করত, তাহলে তার নিজের ক্যারিয়ারে আজ সে অনেক উপরে থাকত।

শুধু অভিনয় জীবনই নয়, বিদেশে নিজের একাডেমিক জীবনের সবচেয়ে কঠিন সময়েও সিয়ামের পাশে যে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন অবন্তী, সে স্মৃতিচারণা করেও তার প্রতি ভালোবাসা জানান সিয়াম।

উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here