Home বিনোদন ঘরে বসেই দেখা যাবে পরীমণি-রাজের প্রেম!

ঘরে বসেই দেখা যাবে পরীমণি-রাজের প্রেম!

0
113

এবার ঘরে বসেই দেখা যাবে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের নতুন ছবি। বাস্তবের এই জুটি তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুণিন’-এ রোমান্টিকভাবে হাজির হয়েছিলেন।

গত ১১ মার্চ সিনেমাটি দেশজুড়ে ২০টি হলে মুক্তি পেয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে এটি আসছে অনলাইনে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৪ মার্চ রাত ৮টায় এটি অবমুক্ত হবে।

এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে। ’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভূজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here