কালিয়াকৈরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদোগে ১৯ শে মার্চ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

রোববার (২১ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে আয়োজিত ১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সঞ্চালনা করেন রেজাউল করিম রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ শে মার্চের মহানায়ক গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,

পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার, সাধারন সম্পাদক আরিফ হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, সাধারণ সম্পাদক সেলিম রানা,

পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান সিকদার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার সরকার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারিজ দেওয়ান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *