Home বিনোদন মাত্র ২৬ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী ডলি

মাত্র ২৬ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী ডলি

0
163

হোলি উদযাপন শেষে রাথোর নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী ডলি ডি ক্রুজ। কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মাত্র ২৬ বছর বয়সে তার জীবনের ইতি ঘটল। খবর টিভিনাইন বাংলার।

গণমাধ্যমটি জানিয়েছে, গত শুক্রবার (১৮ মার্চ) হোলি উদযাপন শেষে রাথোর নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ডলি। গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু। একটা সময় গাড়িটি সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন ডলি। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার বন্ধু রাথোরের। গাড়ির নিচ থেকে আরও এক পথচারী নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীকে জায়গা দেওয়ার জন্য গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়েছে কি না— সেটি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, ডলি ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ধীরে ধীরে তিনি ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। সেই জনপ্রিয়তার জেরে তিনি সুযোগ পান অভিনয়ে। বেশকিছু ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তরুণ প্রতিভাবান অভিনেত্রীর অকালমৃত‍্যুতে শোকস্তব্ধ তেলুগু ইন্ডাস্ট্রি থেকে তাঁর ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here