মির্জাপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্ধোধন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির পণ্য বিক্রির উদ্ধোধন করা হয়েছে।

রোববার দুপুরে পৌরসদরের মির্জাপুর সরকারি কলেজ মাঠে শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সালমা আক্তার, থানা অফিসার ইনচার্জ আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আশরাফুজ্জান, সাবেক ভাইস-চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক বিশ্বাস চন্দ্র দুর্লভ, পৌর
আ.লীগের সভাপতি হারুন অর-রশিদ খান, সম্পাদক আলম মিয়াসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দরা।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১২জন টিসিবির ডিলারের মাধ্যমে ১৫ হাজার ৪১৪ পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ কিনতে পারবে। এসব টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *