সয়াবিন তেলের দাম লিটারে কমলো ৮ টাকা

ঢাকা: ক্রমেই বাড়তে থাকা ভোজ্যতেলের দাম এবার লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর থেকে ভ্যাট পুরোপুরি আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহারের পর এই নতুন দাম ঠিক হয়েছে।

রোববার (২০ মার্চ) সচিবালয়ে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বি‌ক্রি হ‌বে, যা এ‌তদিন ছিল ১৪৩ টাকা; বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে, যা এতদিন ছিল ১৬৮ টাকা। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, এতদিন যার দাম ছিল ৭৯৫ টাকা।

আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল ৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *