এবার নিরবের সঙ্গে নতুন মিশনে দীঘি

পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন শুরু হয়ে গেছে। তারকারাও এই উৎসব উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও এবং ফ্যাশন হাউসগুলোর ফটোশুটে অংশ নিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় এবার প্রথমবার ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’র পোশাকের শুটের জন্য জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা দীঘি।

প্রথমবার নিরবের সঙ্গে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত দীঘি। এ নায়িকা বলেন, প্রথমবার ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’র জন্য শুট করলাম। এতবড় মাপের ফ্যাশন হাউজের সঙ্গে কাজ করে ভালো লাগছে। ফ্যাশন হাউজটির কর্ণধার বিপ্লব সাহা দাদা খুবই ভালো মানুষ। খুবই মজা করে শুট করছি আমরা।

সত্যি আমি খুবই হ্যাপি ‘বিশ্বরঙ’র পরিবারের সদস্য হতে পেরে। আর নিরবের সঙ্গেও প্রথম কাজ করে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। কারণ ওর সঙ্গেও কাজের কথা হচ্ছিল অনেকদিন ধরেই। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। ফাইনালি মিললো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *