Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

0
127

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌরসভার কাউন্সিল মো. আমিনুল ইসলামসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here