Home বিনোদন বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানালেন শাকিব-অপুর ছেলে জয়

বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানালেন শাকিব-অপুর ছেলে জয়

0
115

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার দিনটি উদযাপিত হচ্ছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইছে দেশজুড়ে। বঙ্গবন্ধুকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন শোবিজ তারকারাও। তবে এই শুভেচ্ছাটি একটু বিশেষ। কারণ এটি দিয়েছেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিড। নাম তার আব্রাহাম খান জয়। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে তিনি। দেশের শোবিজে তারকার সন্তান হিসেবে তার মতো পরিচিতি আর কেউ পায়নি।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় শুভেচ্ছা দিয়েছেন জয়। সেখানে তিনি বলেছেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

জয়ের শুভেচ্ছাবার্তাটি পোস্ট করেছেন তার মা অপু বিশ্বাস। মুহূর্তেই এটি ছড়িয়ে যায় অনুসারীদের মাঝে। এরইমধ্যে প্রায় আড়াই লাখ ভিউ হয়ে গেছে ছোট্ট ভিডিওটিতে। সঙ্গে আছে প্রায় হাজার খানেক মন্তব্য।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই খবরটি গোপন রাখেন। অবশেষে ২০১৭ সালে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে ছোট্ট সন্তান জয়কে কোলে নিয়ে হাজির হন অপু। জানান, এটি তার ও শাকিবের সন্তান।

২০১৬ সালের সেপ্টেম্বরে কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপুর ওই লাইভের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। টেকেনি শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের। বিচ্ছেদের পর জয় মায়ের সঙ্গে বসবাস করেন। কিন্তু ছেলে জয়ের সুবাদে এখনো শাকিব-অপুর দেখা হয়, হয় কথাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here