Home দেশের খবর ঢাকা মির্জাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

মির্জাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

0
162

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করেছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আ.লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের দুই ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আসাদুজ্জামান বাবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here