Home দেশের খবর ঢাকা স্ত্রী অফিসে, পাশের বাসার গৃহবধূকে রুমে ডেকে সর্বনাশ করলেন স্বামী

স্ত্রী অফিসে, পাশের বাসার গৃহবধূকে রুমে ডেকে সর্বনাশ করলেন স্বামী

0
131

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসাদুজ্জামান রকি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার হাফিজ উদ্দিন সরকারের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূ আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ওই দিন রাতেই কাঠগড়া বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে গ্রেপ্তার করা করে পুলিশ। রকি দিনাজপুরের হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করলেও রকি কোনো কাজ করতেন না।

জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন। আসাদুজ্জামান তাদের পার্শ্ববর্তী কক্ষে স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সোমবার সকালে প্রতিদিনের মতো ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজে চলে যায়।

এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী ওই গৃহবধূকে আসাদুজ্জামান তার ঘরে কৌশলে ডেকে নেয়। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রকি। ঘটনাটি ভুক্তভোগী গৃহবধূ পাশের বাসায় তার ভাইকে গিয়ে খুলে বলেন। খবর শুনে পোশাক কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী আসলে থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। পরে রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here