হিরো আলম সোশ্যাল মিডিয়া বেশ পরিচিত মুখ। শুধু পরিচিতই নন তিনি দেশের শোবিজেও খুব আলোচিত নাম। হিরো আলম মানে আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে।
কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।
হিরো আলমকে নিয়ে অনেকেই কথা বলেন। এবার হিরো আলমকে নিজের অভিমত প্রকাশ করেছেন ‘‘লেখক ও চিত্রশিল্পী ও সমালোচক ও কবি ও সাক্ষাৎকার গ্রহণকারী’’ ব্রাত্য রাইসু। নিজের ফেসবুকে হিরো আলমের নারী সাজের ছবি পোস্ট করে ব্রাত্য রাইসু লিখেছেন, ‘‘আমি সিরিয়াসলিই বলতেছি, হিরো আলম ভাইয়ের আর কিছু করতে হবে না। উনি নিজেই একটা বিপ্লব বা আন্দোলন। ’’
সম্প্রতি হিরো আলম মজে আছেন গানে। একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই।
