নান্দাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল শাখার ম্যানেজার সুমন রুরাম, শিক্ষকা বাবলী দাস, সাংবাদিক আলম ফরাজি প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মসূচি এবং মহান ২৬ মার্চ উপলক্ষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাইসাইকেল রানিং প্রতিযোগিতাসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *