ভূঞাপুরে স্ত্রীর ওড়নাতে ফাঁস দিয়ে স্বামীর আত্নহত্যা

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ মার্চ) রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৪ মার্চ) সকালে রফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের ইনছাব আলীর ছেলে।

রফিকুলের ছোট বোন শিরিনা খাতুন জানান, তার ভাই ঘাটান্দিতে স্ত্রী-সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন ও অটোভ্যান চালাতো। রাতে জানতে পারি তিনি আত্মহত্যা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার সময় স্ত্রীর সঙ্গে কথাকাটি হয়। খাওয়া শেষ না করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। এরপর মশার কয়েলের জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে এসে কয়েল কিনে ফের শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার রুমে কিছু পড়ার শব্দ শুনে তার স্ত্রী রাজিয়া দরজা ধাক্কা দিলে বন্ধ পান। পরে ছিদ্র দিয়ে দেখেন তার স্বামী ঘরের ধরণার সাথে ঝুলে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশকে জানান।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী রাজিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *