Home আলোচিত ঢাকায় এসেছেন নারগিস ফাখরিও

ঢাকায় এসেছেন নারগিস ফাখরিও

0
143

শনিবার বিকেলে বাংলাদেশে এসেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ সানি লিওনি। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন সাবেক এই প.র্নো তারকা।

তবে শুধু যে সানি লিওনি এসেছেন তা নয়, একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে বিকাল ৪টা নাগাদ ঢাকায় আসেন তারা।

গান বাংলা টিভির মালিক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ও নারগিস ফাখরি ঢাকায় এসেছেন।

ঢাকায় এসে কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ’ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হতেও দেখা গেছে। সে অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সানি ও নারগিসকে দেখা যায়।

তাপস-মুন্নীদের মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওনি ও নারগিস। সে অনুসারে দুইজনের সঙ্গেই সখ্যতা তাপস মুন্নির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here