নান্দাইলে দলিল লিখক সমিতির নির্বাচনে প্রার্থী যাচাই-বাচাইয়ে প্যানেল বাতিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিহের নান্দাইল সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা পর প্রার্থী যাচাই বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে মোজাম্মেল-এনামুল-সালাম পরিষদের ১৯ জন ও সিদ্দিক-রিয়াজ-রায়হান পরিষদের ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন।

রবিবার (১২ মার্চ) দুপুরে প্রার্থী যাচাই বাচাই পর্ব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে অপরাপর এক প্রার্থী আরেক প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ায় সিদ্দিক-রিয়াজ-রায়হান পরিষদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আজহারুল ইসলাম খান সিদ্দিক। অপরদিকে মোজাম্মেল-এনামূল-সালাম পরিষদের ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানে বলেন, বর্তমান মনোনয়ন পত্র বাতিলকৃত প্যানেলের সভাপতি সাধারণ সম্পাদক নান্দাইল এসআর অফিসের দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে সমিতির সদস্য কর্তৃক জমানোকৃত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ- ৯৫ লক্ষ ২২ হাজার ২৭৯ টাকা বলে জানান তিনি।

উল্লেখ্য- আগামী ৩১ মার্চ নান্দাইল এসআর অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা- ১০০ জন। গত ৭ মার্চ তফসিল ঘোষণা করা হয়। ৯ মার্চ মনোনয়ন বিক্রয় করা হয় এবং ১০ মার্চ দাখিলের পর ১২ মার্চ যাচাই বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *