কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ুটি ড্রেজার মেশিন ধ্বংস

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে অবৈধ ২টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপ লাইন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১১ মার্চ) উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, পাছ জোয়াইর এলাকায় দীর্ঘদিন যাবত নদী থেকে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শুক্রবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের অবৈধ ২টি ড্রেজার মেশিন ও আনুমানিক ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপলাইন তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাছ জোয়াইর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ২টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু সরবরাহের পাইপলাইন ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক পরিবেশ ও সাধারণ মানুষের বিপুল ক্ষতি করে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে এ ধরনের বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *