‘আমাকে বিয়ে করলে ২০ কোটি দেব’, কার্তিককে তরুণীর প্রস্তাব

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। এক দশকেরও বেশি সময় ধরে পর্দা মাতাচ্ছেন তিনি। একের পর এক নতুন নতুন চরিত্রে হাজির হয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তদের হৃদয়।

কার্তিক আরিয়ানের নারী ভক্তের সংখ্যা অনেক। তবে কোনো কোনো ভক্ততো তার প্রেমে পড়ে একেবারে জীবন সঙ্গী হিসেবেও পেতে চায় অভিনেতাকে! তেমনই এক নারী ভক্ত কার্তিককে বিয়ে করতে ২০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়ে বসেছেন।

সম্প্রতি কার্তিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে কার্তিকের এক নারী ভক্ত লেখেন, ‘আমাকে বিয়ে করে নাও, ২০ কোটি দেবো’। সঙ্গে সঙ্গে অসংখ্য লাইক পড়তে থাকে সেই কমেন্টে।

তবে বিষয়টি একেবারে মজা হিসাবেই দেখছেন কার্তিক। উত্তরে তিনি লেখেন, ‘কবে?’! এরপর ওই ভক্ত জানান, ‘এখনই চলে আসো’।

তারকা ও ভক্তের এই মন্তব্য বিনিময় নজর কেড়েছে অন্যদেরও। মুহূর্তেই সেখানে ভিড় জমায় শত শত অনুসারী। ওই ভক্তের মতো আরও কয়েকজনও একই প্রস্তাব দিয়েছেন কার্তিককে। এজন্য মজার ছলে অভিনেতা আবার লেখেন, ‘নিলাম শুরু করে দেই?’

এই ফাঁকে সামনে আসছে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘জুদাই’ সিনেমার কাহিনিও। ওই সিনেমায় অনিল কাপুর ও শ্রীদেবী থাকেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এক পর্যায়ে ধনী পরিবারের মেয়ে ঊর্মিলা বিবাহিত অনিলকেই বিয়ে করতে চান। এজন্য শ্রীদেবীকে ২০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাব মেনেও নেন শ্রীদেবী।

সিনেমার সেই দৃশ্যই যেন বাস্তবে হাজির হয়েছে। যদিও কার্তিক আরিয়ানের ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেই ধরা নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *