মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী’র স্ত্রী ফাতেমা আজাদকে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক অ্যাভভোকেট আব্দুর রউফ মিয়াসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মির্জাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিঞাকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের (সাবেক) সাধারণ সম্পাদক এস.এম মহসীনকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি।

এদিকে টাঙ্গাইল-০৭ আসনের (সাবেক) এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *