দেশের মানুষ এমন উন্নয়ন চায় না: ফয়জুল করিম

চাঁদপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ এমন উন্নয়ন চায় না, যে উন্নয়নের কারণে মানুষকে না খেয়ে মরতে হবে। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে, তাহলে সরকার পতনে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কিন্তু মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে গেছে।

বাংলাদেশে কোনোভাবেই মদের আইন পাস করতে দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে মদ নিষিদ্ধ করেছেন। বঙ্গবন্ধু মদকে নিষিদ্ধ করেছেন আর আওয়ামী লীগ সরকার মদের অনুমোদন দেবে তা মেনে নেওয়া যায় না। মদের আইন পাস করতে দেওয়া হবে না। যদি সরকার মদের বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।

জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিনের সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাসিবুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি ইয়াছিন রাসেদ সানি, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এস নিজাম উদ্দিন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. সেলিম হোসাইন, সহ-সভাপতি একে মোখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *