কালিয়াকৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে কালিয়াকৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালীটি বেড় হয়ে কালিয়াকৈর বাজার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *