কালিয়াকৈর শ্রীফলতলী ইউপির নতুন চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিবুর রহমান শপথ বাক্যপাঠ করেছেন।

বুধবার (৯ মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান তার সরকারি অফিসে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

এদিকে গত সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নতুন মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নব নিবাচিত চেয়ারম্যান আজিবুর রহমান ও পরিষদের নতুন সদস্যগণসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নিবাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *