Home বিনোদন আমি সম-অধিকারের জন্য চিল্লাই না: জাহারা মিতু

আমি সম-অধিকারের জন্য চিল্লাই না: জাহারা মিতু

0
310

মডেলিং, উপস্থাপনার জগৎ মাড়িয়ে জাহারা মিতু এখন পুরো দস্তুর চিত্রনায়িকা। শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় কাজ করার ভেতর দিয়ে তার রূপালি যাত্রা শুরু হয়। এরপর কাজ করছেন একের পর এক সিনেমায়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা ব্যক্ত করলেন ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়িকা। জানালেন, নারী-পুরুষ সম-অধিকারের প্রশ্নে জীবনে একবারই নারী হয়ে জন্মানোর আপসোস করেছিলেন তিনি।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জাহারা মিতু লেখেন, ‘জীবনে একবারই নারী হয়ে জন্মানো নিয়ে আফসোস হয়েছিল, যেদিন আব্বুর খাটিয়ায় কাঁধ মেলাতে পারিনি। এই অধিকারটুকু ছিল শুধু আমার ভাইয়ের জন্য, আমরা চার বোন দাঁড়িয়ে আব্বুর শেষ যাওয়া দেখেছি।

‘এর আগে বা পরে কখনোই আর নারী হয়ে জন্মানো নিয়ে আফসোস হয়নি। সেদিন বুঝেছিলাম কিছু কাজ শুধু ছেলেদেরই মানায়, আর কিছু কাজ মেয়েদের। এই সত্য মেনে নিয়েছি বলেই জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর।’

সেই সঙ্গে নারী-পুরুষ সম-অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে হবে বলে মনে করেন এই চিত্রনায়িকা।

তিনি লেখেন, ‘আমি সম-অধিকারের জন্য চিল্লাই না, আমি বিশ্বাস করি আমার যেটুকু শক্তি, যেটুকু সামর্থ্য; তার সবটুকুর সর্বোচ্চ ব্যবহার করাই আমার জীবনের সফলতা। আমি মানুষ। আমি শিক্ষা পেয়েছি আমার মতন করে বাঁচার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here