কালিয়াকৈর শ্রীফলতলী ইউপির নবনির্বাচিত মেম্বারদের শপথ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নব নিবাচিত চেয়ারম্যান, আজিবুর রহমান ও পরিষদের নতুন সদস্যগণ সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নিবাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *