এক রাতেই গায়েব আ.লীগ নেতা ও তার ভাইয়ের ৭ গরু

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে এক রাতের মধ্যেই গায়েব হয়ে গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের সাতটি গরু।

সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার অচিন্তপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের (৪৩) বাড়িতে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে গোয়াল ঘর থেকে তার দুটি গরু ও চাচাতো ভাই মানিক মিয়ার পাঁচটি গরু চোরে নিয়ে যায়। চুরি হওয়া ৭টি গরুর মূল্য প্রায় ৬ লাখ টাকা।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাত গরু চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *