এবার ঈদে আসছে ৯ দিনের ছুটি! তবে…

পবিত্র ঈদুল ফিতরে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদে সরকারি ছুটি তিন দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস এবার ঈদের ছুটি বাড়াবে। আর কেউ যদি ‘৫ মে’ বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে।

মঙ্গলবার (৮ মার্চ) এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী, রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। সেক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ঈদের ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে।

ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন।

এক্ষেত্রে ৫ মে বৃহস্পতিবার কেউ ছুটি নিতে পারলে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) মিলিয়ে তিনি মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *