Home আলোচিত মালেক আফসারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন অরুণা বিশ্বাস

মালেক আফসারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন অরুণা বিশ্বাস

0
261

ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমূখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা।

এই নামী পরিচালকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি একটি জিডিও করেছেন। জিডির নম্বর ৩৭৮।

জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগক আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুরুচিপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

এ প্রসঙ্গে অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি।’

এই অভিনেত্রী বলেন, ‘তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।’

এই নায়িকা আরও যোগ করেন, ‘উনি আমাকে নিয়ে কনটেন্ট তৈরি করবে, আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট করে পয়সা কামাবে, তা হতে পারে না।’

এদিকে সেই ভিডিওটি ইউটিউব থেকে মালেক আফসারী সরিয়ে ফেলেছেন বলে জানা গেছে। এখন আর সেটি দেখা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here