Home দেশের খবর চট্টগ্রাম কোম্পানীগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

0
244

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত কোহিনুর বেগম (৩৭) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন রকির স্ত্রী।

সোমবার (৭ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের বৈদ্য বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here