জায়েদ খান ছলনা করেছে, তার শপথ অবৈধ: ইলিয়াস কাঞ্চন

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন জায়েদ খান। এদিকে আজ এফডিসিতে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানান, জায়েদ খানের শপথ অবৈধ, তিনি ছলনা করেছেন।

ইলিয়াস কাঞ্চন সংবাদ সম্মেলনে বলেন, ‘ভুয়া কাগজ দেখিয়ে শপথ করে জায়েদ খান শল্পী সমিতির সঙ্গে, সভাপতি সঙ্গে প্রতারণা করেছে। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।’

এর আগে গত শুক্রবার হাইকোর্টের আদেশের একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান। তাকে শপথ পড়িয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় সাংবাদিকদের সামনেও কোর্টের ওই কাগজটি হাত উচিয়ে দেখান জায়েদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *