Home বিনোদন দুই নায়িকা নিয়ে সীতাকুণ্ডে পরিচালক

দুই নায়িকা নিয়ে সীতাকুণ্ডে পরিচালক

0
136

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিশেষ ওভিসি তৈরি করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-খ্যাত নির্মাতা আবু রায়হান জুয়েল। সেখানে তিনি চমক দিয়েছেন দুই নায়িকাকে এক করে।

গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে ফারিন খান ও রাজ রিপাকে নিয়ে শুটিং করেন তিনি। নারী ক্রিকেটার ও পর্বতারোহীর চরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে।

আবু রায়হান জুয়েল বলেন, ‘চ্যালেঞ্জিং দুটি চরিত্র। দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রাজ রিপা ও ফারিন। অভিনয় করতে গিয়ে দুজনেই চোট পেয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের একটি অনলাইন বিজ্ঞাপনে তারা ক্রিকেটার ও পর্বতারোহী রূপে হাজির হবেন।’

এরই মধ্যে ওভিসিটির ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতা। সোমবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পুরো ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাবে।

এদিকে, মুক্তির অপেক্ষায় আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে গড়ে উঠেছে কাহিনি। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here