Home দেশের খবর ঢাকা বাসাইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

বাসাইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

0
151

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল): সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা রহিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান,বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসুচী পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here