Home বিনোদন রাজ-পরীমণির ২ মিনিট ৩৮ সেকেন্ড! বাড়ল রহস্য

রাজ-পরীমণির ২ মিনিট ৩৮ সেকেন্ড! বাড়ল রহস্য

0
225

আদিম এক সমাজের গল্প। রহস্যে ঘেরা সেই অলৌকিক গল্প উঠে এসেছে সিনেমার পর্দায়। নাম ‘গুণিন’। বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পে চিত্রনাট্য সাজিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। রোববার (৬ মার্চ) রাতে উন্মুক্ত করা হয় এর ট্রেলার।

২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি রহস্য আরও ঘনীভূত করেছে। এর বিভিন্ন দৃশ্যে দেখা দিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজাদ আবুল কালাম, শরিফুল রাজ, পরীমণি, ইরেশ যাকেরেরা। গল্পের গতিপথ স্পষ্ট না হলেও আঁচ করা যায়, এতে বহু যুগ আগের কোনো সমাজের গল্প থাকছে। যেখানে অলৌকিকতার পাশাপাশি মুখ্য হয়ে ওঠে অন্যরকম এক ভালোবাসা।

প্রকাশের পর থেকেই ট্রেলারটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। নির্মাণশৈলি থেকে শুরু করে শিল্পীদের অভিনয়ও নজর কাড়ছে। এখন দেখার পালা, বড় পর্দায় মুক্তির পর দর্শকরা সিনেমাটি কতটা গ্রহণ করে।

সিনেমাটি আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মুক্তিকে সামনে রেখে এর ট্রেলার প্রকাশ করা হয়।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, “গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলীকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here