Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মাহিন্দ্র উল্টে চালক নিহত

কালিয়াকৈরে মাহিন্দ্র উল্টে চালক নিহত

0
150
ফাইল ফটো

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাহিন্দ্র উল্টে চালক অজয় চন্দ্র নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলার কুন্দাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিন্দ্র চালক সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। কুন্দাঘাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত অজয় চন্দ্র কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা এলাকার বিরেন্দ চন্দ্র মন্ডলের ছেলে।

কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান জানান, চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here