এবার নেত্রী হচ্ছেন বুবলী!

বুবলীকে নিয়ে ‘কয়লা’ নামে একটি ছবি করছেন নির্মাতা সাইফ চন্দন। ওই ছবির শুটিং আশি ভাগ শেষ। এপ্রিলে বাকি অংশের শুটিং হবে। তার আগেই এ নির্মাতা তার নতুন আরেক ছবিতে বুবলীকে নির্বাচিত করলেন।

আজ সোমবার (০৭ মার্চ) গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন সাইফ চন্দন। তিনি বলেন, ছবির নাম ‘লোকাল’। কয়েকদিন আগে বুবলীকে চুক্তিবদ্ধ করিয়েছি। তবে নায়ক কে হবে সেটি এখনো চূড়ান্ত করিনি। এ মাসেই ‘লোকাল’ ছবির শুটিং করবো।

নেতৃত্বের লড়াই ও এলাকার পলিটিক্স নিয়ে নির্মিত হবে ‘লোকাল’। এমনটাই জানিয়েছে সাইফ চন্দন বলেন, একটি এলাকার নেতৃত্বের লড়াই ও বিভিন্ন ভিলেজ পলিটিক্স এ ছবিতে দেখা যাবে। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

লোকাল ছবিতে বুবলী ‘নেত্রী’ চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন ‘আব্বাস’ খ্যাত পরিচালক সাইফ চন্দন। তার কথা, অভিনেত্রী হিসেবে বুবলী খুব সহযোগিতা পরায়ণ। নেত্রী চরিত্রটির জন্য গল্প তৈরির পর তাকে দেখতে পাই।

সিনেমাটির নাম ‘লোকাল’ রাখা ও বুবলীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন।

এদিকে বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *