নাগরপুরে আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

আজ সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক ভিপি জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *