সুচরিতার সেই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নিপুণ

এবার সিনিয়র অভিনেত্রী সুচরিতার মন্তব্যের জবাবে মুখ খুললেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গত বুধবার এক সংবাদ সম্মেলনে সুচরিতা বলেছিলেন, ‘সে (নিপুণ) চিত্রনায়িকা? নায়িকা হিসেবে ভিত্তিই তো করতে পারেনি এখনও। সে সমিতি চালাবে? কে সমিতি চালাবে? সে জানে কি সমিতির? নাই কাম নাই কাজ, কী করি খই ভাজ; এখন এ অবস্থা হয়েছে চলচ্চিত্রের। শুটিং নেই ফুটিং নেই, একটা কিছু নিয়ে থাকতে হবে তো। মা… গো… পাগল হয়ে গেলাম। আর এখন সন্দেহ আছে থাকব কিনা চলচ্চিত্র ইন্ডস্ট্রিতে।’

বিষয়টি নিয়ে নিপুণ বললেন, ‘আমি একটা বিষয়ে বিশেষভাবে বলতে চাই। সেটা হচ্ছে সুচরিতা আপার সঙ্গে আমার প্রথম ছবি করা হয়েছে। তিনি ওই ছবিতে আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। উনাকে নিয়ে আপনারা এমন কিছু না লিখলে আমি খুশি হবো। কারণ আজকে আমি যে নিপুণ যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় আসতে উনাদের অনেক বড় ভূমিকা আছে। উনারা আমাকে নিয়ে কথা বলতেই পারেন। এগুলো কোনো বিষয় নয়।’

আজ রবিবার সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নায়িকা নিপুণ এসব কথা বলেন।

নিপুণ আরও বলেন, এগুলো যদি আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন তাহলে খারাপ প্রভাব পড়ে। এটা আমি চাই না। কারণ আমার প্রথম ছবিতে আমি নতুন ছিলাম ছিলাম। উনারা ছিলেন ওই ছবির অলংকার। সেদিন যদি তারা আমার পাশে না দাঁড়াতেন আমাকে সাপোর্ট না দিতেন তাহলে আমি এতোদূর আসতে পারতাম না। উনি আমার বিপরীত প্যানেলে আছেন অনেক সময় মুখ ফসকে অনেক কথা যদি বলে ফেলেন তাহলে সেটা প্রচার করা ঠিক না হবে না বলেই মনে করি আমি।’

এসময় তিনি বলেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করছে এই চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ। আমি কিন্তু প্রথম থেকেই বলছি আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে।

‘সেখান থেকে আমাকে এক সময় আমাকে বলা হয়েছিল যে, কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যাতে অভিনয় করি; আমি এখনও কাজ করে যাচ্ছি, আমি খুব ভালো দুটা ব্যবসা চালাই। আমাকে যখন আপনি কোর্টে নিতে বাধ্য করেছেন তখন তো আমি কোর্টে যাবই, আমি গিয়েছি এবং মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নে নিপুণ বলেন, ‘এইটা সেকেন্ড টাইম, আমার লাইফে এই সেকেন্ড টাইম আমি কোর্টে গিয়েছি এবং বাংলাদেশে আমি কখনো কোর্টে যাইনি। এই সেকেন্ড টাইম আমি আমার শিল্পী সমিতির জন্য, এই শিল্পীদের জন্য আমি আজকে কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে দাঁড়িয়েছি।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত বুধবার অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার নাসরিন আক্তার নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এ বিষয়ে চার সপ্তাহ পর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পান জায়েদ খান। আর নিপুণ পান ১৬৩ ভোট। নির্বাচন কমিশন জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করলে আপিল করেন নিপুণ। এতে তাকে জয়ী ঘোষণা করা হয়।

এরপর বিয়ষটি নিয়ে হাইকোর্টে যান জায়েদ খান। এরপর জায়েদ ও নিপুণের আবেদনে বেশ কয়েকবার ওই পদ নিয়ে সিদ্ধান্ত আসে। সর্বশেষ জায়েদ খানকে বৈধতা দিয়ে হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *