কবি আনোয়ারুল ইসলামের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। ঔপন্যাসিক আনোয়ারুল ইসলাম মনের আনন্দে সহজ ভাষায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছেন। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা।

পেশায় শিক্ষক কিন্তু মনে কবি আনোয়ারুল ইসলাম রচিত‘ফেরারি মন’ (উপন্যাস) ও ‘নৈঃশব্দ্যের পদাবলী’ (কাব্য গ্রন্থ) বই দুটির মোড়ক উন্মোচন হয়েছে রবিবার (৬ মার্চ) ভোটমারী এস,সি উচ্চ বিদ্যালয়।

বই দুটি প্রকাশিত হয়েছে ত্রয়ী প্রকাশনা বাংলা বাজার ঢাকা থেকে। ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক  ও বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম মেহেদী, ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সাংবাদিক আসাদ হোসেন রিফাত প্রমুখ।

বক্তারা লেখক সম্পর্কে বলেন, তিনি বরাবরই একজন সংস্কৃতিমনা মানুষ। কিন্তু নিজেকে প্রকাশের কোনো আগ্রহ তার কখনই ছিল না। তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি।

আনোয়ারুল ইসলাম বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। এর পেছনে আমার স্ত্রী শিরীনা শাহানাজ ও পরিবারের অবদান অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *