Home আলোচিত রাবি উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক

রাবি উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক

0
105

নজর২৪, রাজশাহী- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য আব্দুস সোবহানসহ দুর্নীতিতে জড়িত প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয় মিছিলটি। এসময় মিছিল থেকে রফিকুল ইসলাম পাখি নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক রফিকুল ইসলাম নগরীর মতিহার থানা (উত্তর) ছাত্রদলের আহ্বায়ক।

 

জানা গেছে, ইউজিসির তদন্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হয় মিছিলটি। এ সময় মিছিল থেকে এক ছাত্রদল নেতাকে পুলিশ গ্রেফতার করে বলে দাবি করেন উপস্থিত নেতারা।

 

এর আগে মিছিলটি কাজলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়।

 

তবে মিছিল থেকে আটকের বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, মিছিল থেকে আটক করা হয়নি। পুলিশের গাড়ি দেখে পালানোর সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়েছে তাই আটক করা হয়েছ। পরিবারকে খবর দিয়ে যাচাই বাছাই করে শেষে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here