অপেক্ষার পালা শেষ, ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ নিয়ে সুখবর দিলেন নির্মাতা

দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে।

আগামী ১১ মার্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে৷

রোববার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

কাজল আরেফিন অমি জানিয়েছেন, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ প্রচার হবে। রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি এপিসোড।

ফ্রুট ড্রিংকস ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আগের শিল্পীরা। যারা প্রত্যেকেই নাটকটির চরিত্রগুলো দিয়ে দর্শক মহলে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *