Home দেশের খবর চট্টগ্রাম বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মীরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মীরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ

0
175

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশে বিদেশে বিএনপি-জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, ধ্বংসাত্মক তান্ডবলীলা ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ।

শনিবার (৫ মার্চ) বিকেলে মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

বিক্ষোভ সমাবেশে মীরসরাই আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাতচক্র দেশে বিদেশে নানা ষড়যন্ত্র, নৈরাজ্য, ধ্বংসাত্মক তান্ডবলীলা ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্র নসাৎ করতে যুবলীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে বলে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করারও আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here