শপথ নেওয়ার সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে বার্তা পাঠালেন মৌসুমী

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে নিজের দায়িত্ব পালন করা শুরু করেছেন জায়েদ খান। এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টায় এফডিসিতে শপথ নিয়েছেন তিনি।

আদালতের রায় বিজয়ী হয়েছেন জায়েদ খান। তারই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে জয় পাওয়া জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী মৌসুমী। তিনি এ রায় শুনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেই সঙ্গে সাংগঠনিকভাবে সংগঠনের কাজে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেনও তিনি।

বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী একটি বার্তা দিয়েছেন। তার সেই বার্তাটি স্বামী চিত্রনায়ক ওমর সানী তার সামাজিকে যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন। কারণ মৌসুমী এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

ওমর সানীর সেই স্ট্যাটাসে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আমার নির্বাচিত প্যানেলের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।

যদিও আমি এই মুহূর্তে দেশে নেই। থাকলে সবার সঙ্গে ভালো লাগতো খুব। তবে আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই দেশে ফিরে আমি আমার প্রিয় সংগঠনের সকল সাংগঠানিক কাজে অংশ নিবো…মৌসুমী’

প্রসঙ্গত, ৪ মার্চ জায়েদ খানের শপথ গ্রহন অনুষ্ঠানে আরও শপথ নিয়েছেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অরুণা বিশ্বাস ও সুচরিতা।

জানা গেছে, দেশে ফিরেই শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করবেন মৌসুমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *