মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: চাল-তেল গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-পৌর বিএনপি।
শনিবার (৫ মার্চ) দুপুরে পৌরসদরের নতুন বাইপাস এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৭ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, সদস্য সচিব ডিএ মতিন, যুগ্ম-আহ্বায়ক আজিজ রেজা, এসএম মহসীন, মান্নান মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লাভলু সিদ্দিকী প্রমুখ।
এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অবিলম্বে সরকারকে কমাতে হবে। না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ।
