মারা গেলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সেই থেমে গেল এই অস্ট্রেলীয় ক্রিকেটারের জীবনের চাকা।
ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার।
আজ ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিকেল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।’
