পাকিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩০

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের সবাই মুসল্লি বলে জানা গেছে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, পেশোয়ারের পুরনো শহর কুচা রিসালদার মসজিদে জুমার নামাজ আদায়ে জড়ো হন মুসল্লিরা। এসময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খান বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে’।

বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *